
| সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত

অর্থবিজ তিবেদক :
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) রিজওয়ান দাউদ সামস। আইপিডিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসির পক্ষ থেকে বলা হয়, ব্যাংক ও আর্থিক পপ্রতষ্ঠান খাতে দীর্ঘ ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিজওয়ান দাউদ সামস কোম্পানির এমডি হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন। এর আগে, তিনি গত জানুয়ারি থেকে কোম্পানির ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রিজওয়ান দাউদ সামস ২০০৭ সালের নভেম্বর মাসে আইপিডিসিতে যোগদান করেন এবং এমডি পদে নিয়োগ লাভের আগে তিনি কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি আইপিডিসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি লাভ করেন।
আইপিডিসিতে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হাবিব ব্যাংক ও জিএসপি ফাইন্যান্সে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। রিজওয়ান দাউদ সামস অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং এর আগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতে বিভিন্ন বিজনেস ট্রেনিং ও সেমিনারে অংশগ্রহণ করেন।

Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman


