বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিট স্ট্রোকের মৃত্যুদাবি জরুরি ভিত্তিতে পরিশোধের নির্দেশ

  |   শুক্রবার, ০৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

হিট স্ট্রোকের মৃত্যুদাবি জরুরি ভিত্তিতে পরিশোধের নির্দেশ

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) হিট স্ট্রোকে কোনো বীমা গ্রাহক মারা গেলে তার মৃত্যুজনিত বীমা দাবী জরুরি ভিত্তিতে পরিশোধের নির্দেশনা দিয়েছে একইসঙ্গে স্বাস্থ্য বীমা পলিসির সুবিধাদি প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) অতিসম্প্রতি সংগঠনের সদস্য প্রতিষ্ঠান সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এই নির্দেশনা দিয়েছে। আিইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষিরিত এক পত্রে এ নিদের্শনা জারি করা হয়।
পত্রে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনসহ মানবসৃষ্ট বিভিন্ন কারণে এ বছর দেশজুড়ে গরমের তীব্রতা অসহনীয়। চলমান তাপপ্রবাহ বিগত ৭৬ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এ ছাড়াও দেশের ইতিহাসে এমন টানা ২৮ দিনের তাপপ্রবাহের রেকর্ড নিকট অতীতে নেই।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি, গৃহপালিত পশু, গাছপালা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে কৃষিতে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়।
ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৪ জন মারা গেছে। এর মধ্যে গত ২৮ এপ্রিল হিট স্ট্রোকে ১৭ জনের মৃত্যুও খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তীব্র তাপপ্রবাহের ফলে অসুস্থতা, স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে এবং মানুষের মৃত্যু ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে বীমার সুবিধা তুলে ধরে বিআইএ বলছে, স্বাস্থ্য বীমা পলিসির আওতাভূক্ত বীমা গ্রাহকরা অসুস্থতার কারণে সংশ্লিষ্ট কোম্পানির নেটওয়ার্কভূক্ত হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ডিসকাউন্ট পেয়ে থাকেন।
জীবন বীমার ক্ষেত্রে স্বাস্থ্য বীমা রাইডার হিসেবে অনুরুপ সুবিধাও প্রদান করে। এ ছাড়া জীবন বীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদান করা হয়। এ বিষয়ে প্রচার-প্রচারণা করলে জনগণ উপকৃত হবে এবং বীমার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। বীমা কর্মী, বীমা এজেন্ট ও বীমা গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করা জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191