বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেলো ৮ প্রতিষ্ঠান

  |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

বিএসইসির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পেলো ৮ প্রতিষ্ঠান

অর্থবিজ প্রতিবেদক :
অর্থনীতিতে নারীদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি ও পুঁজিবাজারে অধিকতর অংশগ্রহণ উৎসাহিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। একইসঙ্গে পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজদের ২০২৩ সালের কার্যক্রম পর্যালোচনা করে আটটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দেওয়া হয়েছে।
রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে ২২ মে বুধবার সন্ধ্যায় ল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ দেওয়া হয়। স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
স্টক ব্রোকার ও স্টক ডিলার ক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় হয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকার লিমিটেড। তৃতীয় হয়েছে শান্ত সিকিউরিটিজ লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191