বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম শহীদুল্লাহ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সিইও

  |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

এস এম শহীদুল্লাহ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সিইও

অর্থবিজ ডেস্ক :
ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম শহীদুল্লাহ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তার নিয়োগ অনুমোদন করেছে ।
এস এম শহীদুল্লাহ ১৯৮৯ সালে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নর্দান ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দাবি ও পুনঃবীমা শাখা নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২৩ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে কোম্পানির পরিচালনা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার নিয়োগ অনুমোদন করেছে।
এস এম শহীদুল্লাহ ১৯৮৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হতে ভূগোল বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৭ সালে একই প্রতিষ্ঠান হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হতে এ.বি.আই.এ (অ্যাসোসিয়েট অব বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি) ডিগ্রি অর্জন করেন। তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (ইউ.কে) হতে ঈঊজঞ ঈওও (টক) অর্জন করেন এবং তিনি ২৯০ ক্রেডিটের মধ্যে ১১৫ ক্রেডিট অর্জন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বীমা সম্পর্কিত বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহন করেন।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191