
| শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলমান সহিংস ঘটনায় মন্ত্রনালয়ে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থতার জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেছেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, নিজের অজান্তে আমি যদি কোন ভুল করে থাকে, এ জন আমি ক্ষমা প্রার্থনা করছি। এ ঘটনায় তিনি যে কোন সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন বলেও ঘোষণা দেন। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
নাটোরের নিজ বাসভবনে ২ জুলাই জাতীয় শোক দিবস উপলক্ষে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আবেগাপ্লুত হয়ে এ কথা বলেন।
পলক বলেন, ‘যেভাবেই হোক ছাত্র-ছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্র-ছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। কঠোর শাসনের পথ বেছে না নিয়ে, তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ-মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। তখন ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


