বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রফতানি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

  |   রবিবার, ১১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রফতানি :  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

অর্থবিজ প্রতিবেদক :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার ইলিশ রফতানি প্রসঙ্গে বলেছেন, আগে দেশের চাহিদা মেটানো হবে , পরে রফতানির কথা ভাবা হবে। সচিবালয়ে আজ নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে। তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সব খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে। তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেয়া হবে।
ফরিদা আখতার বলেন, ‘ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা দায়িত্ব হলো দাম কমানোর। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। পরে বাকি তিনজনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ রোববার ছিল তাদের প্রথম কার্যদিবস।।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191