বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা খাতে অরাজকতা সৃষ্টির চেষ্টায় অপপ্রচার

  |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   152 বার পঠিত

বীমা খাতে অরাজকতা সৃষ্টির চেষ্টায় অপপ্রচার

অর্থবিজ ডেস্ক :
বীমা খাতে অরাজকতা সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বীমা খাতে সংস্কারের নামে নিয়ন্ত্রক সংস্থাসহ এ খাতের বিভিন্ন সংগঠনের নামে নানা কুৎসা রটানো হচ্ছে, ছড়ানো হচ্ছে ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য।
অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যাংক বীমা প্রতিদিন’ নামক একটি ফেসবুক পেইজ থেকে এই অপতৎপরতা চালানো হচ্ছে। এই অপতৎপরতার অংশ হিসেবে ভিডিও বক্তব্যও প্রচার করা হচ্ছে।
এমনকি রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের কর্মীদের চলমান আন্দোলনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে আইডিআরএ এবং বিআইএফ’র বিরুদ্ধে আন্দোলনের জন্য সবাইকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।
ব্যাংক বীমা প্রতিদিন নামক ফেসবুক পেইজটিতে গিয়ে দেখা যায়, ভিডিও বক্তব্যসহ বেশিরভাগ পোস্ট দিচ্ছেন ‘ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশান বাংলাদেশ’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিএম সজল। ‘হত্যার হুমকি দেয়া হচ্ছে’ দাবি করে জিএম সজল পাল্টা হুমকিও দিচ্ছেন ওই ফেসবুক পেইজটিতে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই কতিপয় ব্যক্তি এ ধরণের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের মতে, অরাজকতা সৃষ্টি করে কখনো সংস্কার করা যায় না। সংস্কার হতে হবে অবশ্যই গঠনমূলকভাবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষদাগার করে নয়। এটি করা হলে বীমা খাত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব তৈরির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আমাদের নেতৃবৃন্দের নামে কতিপয় ব্যক্তি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিদ্বেষমূলক কথাবার্তা প্রচার করছে, যা খুবই দুঃখজনক। এ ধরণের তৎপরতার কারণে কোনো ক্ষতিকর পরিস্থিত সৃষ্টি হলে তার দায় যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকেই নিতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
এস এম নুরুজ্জামান আরো বলেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম একটি পেশাদারি ও সরকার নিবন্ধিত সংগঠন। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। দেশের ৮৪টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীরা এই সংগঠনের সদস্য।
পেশাজীবীদের মান উন্নয়নের মধ্য দিয়ে বীমা খাত উন্নয়নে সকল পক্ষকে সহযোগিতার উদ্দেশ্যে এই সংগঠনের সৃষ্টি। তাই অন্য কোনভাবে এ সংগঠনটির নামে মিথ্যা প্রচার-প্রচারণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বক্তব্য জানতে জিএম সজলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মতামত নেয়া সম্ভব হয়নি। এছাড়াও তার (ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশান বাংলাদেশ) পেইজটিতে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191