শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে বীমা কোম্পানিগুলোর প্রতি বিআইএ’র আহবান

  |   শনিবার, ২৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে বীমা কোম্পানিগুলোর প্রতি বিআইএ’র আহবান

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জেলাগুলোতে ‘বন্যা সহায়তা কর্মসূচি’ চালু করার জন্য দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির প্রতি আহবান জানিয়েছে । সংগঠনটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমমেদ (পাভেল) স্বাক্ষরিত বিবৃতিতে এই আহবান জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের ১২টি জেলা- যথাক্রমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৬ লাখ মানুষ মানবেতর জীবন যাপনের সম্মুখীন হয়েছে। সেই সাথে প্রাণহানিও ঘটছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংগঠন বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
এতে আরো বলা হয়, মানুষের জীবন ও সম্পদকে ঘিরেই বীমা কোম্পানির সকল কর্মকান্ড আবর্তিত হয়ে থাকে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ক্ষতিগ্রস্থ এলাকায় বীমা কোম্পানির নিকটস্থ অফিসমূহের মাধামে ত্রাণ সহায়তাসহ উদ্ধার কাজ চালানো যেতে পারে। এক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত একটি ‘বন্যা সহায়তা কর্মসূচি’ গ্রহণ করে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারে। এই প্রেক্ষিতে অনতিবিলম্বে বীমা কোম্পানিগুলোর সাধ্যানুযায়ী বন্যাদুর্গত এলাকাসমূহে বন্যা সহায়তা কর্মসূচি গ্রহণের জন্য আহবান করা হয়েছে। একইসঙ্গে এই কর্মসূচির মাধ্যমে গৃহীত পদক্ষেপসমূহ পরবর্তিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে বিআইএ’র চিঠিতে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191