শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

  |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সোমবার পদত্যাগ করেছেন। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দেন। বঙ্গভবন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তিনি এর পর থেকে টানা এ দায়িত্ব পালন করছিলেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। এরইমধ্যে এ হত্যা মামলায় গ্রেফতারের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191