
| সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন।
সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।

Posted ১০:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


