বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিটল ইন্স্যুরেন্সের ২৫তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের ২৫তম বর্ষপূর্তি উদযাপন

অর্থবিজ ডেস্ক :
নিটল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার গৌরবময় ২৫তম বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার (৪ অক্টোবর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকে পঁচিশ বছর আগে ১৯৯৯ সালের ৪ অক্টোবর নিটল ইন্স্যুরেন্সের ব্যবসায়িক যাত্রা শুরু হয়।
বিগত বছরগুলোতে নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে অবিচল আস্থা ও নিরাপত্তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নিটল ইন্স্যুরেন্স। ছোটো একটি প্রচেষ্টা থেকে আজ কোম্পানিটি আর্থিক সুরক্ষার এক উজ্জ্বল দিশারী হিসেবে প্রতিষ্ঠিত। ব্যক্তি ও প্রতিষ্ঠান, উভয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার এই সাফল্যের পেছনে রয়েছে গ্রাহকদের অকুণ্ঠ সমর্থন ও আস্থা, যা কোম্পানিটিকে নতুন উদ্যমে উজ্জীবিত করে।
উৎকর্ষ, উদ্ভাবন এবং সততা- এই মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে নিটল ইন্স্যুরেন্স। প্রতিটি গ্রাহক যেন সর্বোচ্চ নিরাপত্তা ও আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে কোম্পানিটি কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191