বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

অর্থবিজ ডেস্ক :
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়েও আলোচনা করা হবে। আগামী ২৫ অক্টোবর সেনাপ্রধান দেশে ফিরবেন বলে জানায় আইএসপিআর।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191