
| রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 121 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহক মরহুম সাদিকুর রহমানের চার লক্ষ টাকার মৃত্যুদাবী পরিশোধ করা হয়েছে।
এ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার বীমা গ্রাহকের নমিনি মোছা: কাকলী বেগমের হাতে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার মৃত্যুদাবী চেক তুলে দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. মিলন রহমান এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইভিপি ও ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসভিপি মালিক মো. ফজলে কাফি, এসভিপি মো. আফজাল হােসেন খান, ডিজিএম এ কে এম শমসের আলী, ডিজিএম আমিনুল ইসলাম, ডিজিএম কামাল মজুমদার, ডিজিএম ইমরান হােসেন সােহেল, এবং ডিজিএম আশরাফুল ইসলাম খান প্রমুখ।

Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


