শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বল ব্যাংকগুলো ধার শোধে আরও ৩ মাস সময় পাচ্ছে

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   73 বার পঠিত

দুর্বল ব্যাংকগুলো ধার শোধে আরও ৩ মাস সময় পাচ্ছে

অর্থবিজ প্রতিবেদক :
গ্যারান্টির আওতায় ধার পাওয়া দুর্বল ব্যাংকগুলোর ঋণ শোধ করতে বাংলাদেশ ব্যাংক আরও তিন মাস সময় বাড়িয়ে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
গত ২২ সেপ্টেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে দুর্বল পাঁচটি ব্যাংকে সবল ব্যাংক থেকে ধার নিতে গ্যারান্টি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
এই ব্যাংকগুলো প্রথম ধাপে সবল ব্যাংক থেকে ৯০০ কোটি টাকার গ্যারান্টি পায়। শর্ত ছিল তিন মাসে এ ধার শোধ করতে হবে। তবে তিন মাস সময় পার হয়ে গেলেও ব্যাংকগুলো অর্থ পরিশোধ করতে পারেনি। ফলে ব্যাংকগুলোকে ঋণ শোধে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এমন একটি প্রস্তাবনা গভর্নরের কাছে উপস্থাপন করাও হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ প্রায় ডজনখানেক ব্যাংক থেকে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী নামে-বেনাম ঋণ বের করে নেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে নতুন গভর্নর হিসেবে যোগদান করে ড. আহসান এইচ মনুসর। এরপর ব্যাংকগুলোর আসল চিত্র বেরিয়ে আসে। ব্যাংকগুলোর পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে, এখন গ্রাহকের টাকাও দিতে পারছে না। এমন পরিস্থিতি গত সেপ্টেম্বরে তারল্য সংকটে পড়া ব্যাকগুলোকে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তহবিল পেতে গ্যারান্টি পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই গ্যারান্টির মাধ্যমে সংকটে থাকা ব্যাংকগুলো ভালো ব্যাংক থেকে টাকা ধার নিতে পারে।
তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি ব্যাংক ৭ হাজার ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি ২ হাজার ৩৯৫ কোটি টাকার তহবিল পায়।
এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ১ হাজার ১৭৫ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ১ হাজার কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি এবং এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা তারল্য পায়। তবে গ্যারান্টির আওতায় পাওয়া টাকা দিয়ে ব্যাংকগুলোর পুরোপুরি সংকট কাটেনি।
ব্যাংকগুলোর পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় বাংলাদেশ ব্যাংক আবার ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে সহায়তা করে। যদিও ‘অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংককে অর্থ দেওয়া হবে না’- গত আগস্টে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191