
| বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
পূবালী ব্যাংক পিএলসি’র মাধ্যমে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকাস্যুরেন্স সেবা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে। ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পূবালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মনজুরুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিবার্হী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেলটা লাইফের মুখ্য নিবার্হী কর্মকর্তা উত্তম কুমার সাধু এবং কোম্পানির কনসালটিং একচ্যুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ডেলটা লাইফের পরিচালক আদিবা রহমান ও যেয়াদ রহমান, কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, ডিএমডি আনোয়ারুল হক, সিএফও মিলটন বেপারী সহ ঊর্ধ্বতন কর্মকতার্বৃন্দ।

Posted ৭:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman


