
| রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত

অর্থবিজ প্র্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফাা গোলাম কুদ্দুস শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি — রাজিউন) । তিনি অসুস্থাবস্থায় এই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ মাগরিব কুমিল্লার মিয়া বাজারে হাইস্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দফন করা হয়।
গোলাম কুদ্দুস রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়রম্যান এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ছিলেন।
তিনি ১৯৮৭ সালে একটি সোয়েটার কারখানা স্থাপন করে গার্মেন্টস ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করেন। এর আগে তিনি পুলিশ বিভাগে চাকরি করতেন।

Posted ৫:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman


