বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফে ৫ লাখ টাকার বীমা করে মেয়াদ শেষে গ্রাহক পেল সাড়ে ১০ লাখ টাকা

  |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

ন্যাশনাল লাইফে ৫ লাখ টাকার বীমা করে মেয়াদ শেষে গ্রাহক পেল সাড়ে ১০ লাখ টাকা

অর্থবিজ ডেস্ক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল ব্যানার্জীর ১০ লাখ ৬৩ হাজার ১৩২ টাকার মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করেছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ৩০ জানুয়ারি কোম্পানির প্রধান কার্যালয়ে বঅমা গ্রাহক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল ব্যানার্জীর কাছে বীমা দাবীর এই এ চেক হস্তান্তর করেন।
সজল ব্যানার্জী ২০০৩ সালে ন্যাশনাল লাইফে ২১ বছর মেয়াদী ৫ লাখ টাকার একটি বীমা গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি ১ লাখ ২৫ হাজার টাকা করে দুটি সারভাইবাল বেনিফিট পান। সর্বশেষ পলিসির মেয়াদ শেষে তিনি লাভসহ পান আরো ১০ লাখ ৬৩ হাজার ১৩২ টাকা।
সজল ব্যানার্জী চেক পেয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, ন্যাশনাল লাইফের সেবায় আমি সন্তুষ্ট। সারভাইবাল বেনিফিট ও মেয়াদোত্তর বীমা দাবির চেক পেতে কোন হয়রানি কিংবা জটিলটা হয়নি। ন্যাশনাল লাইফের পলিসি বোনাসও বেশী। যার কারণে ৫ লাখ টাকার পলিসি করে আমি সর্বমোট ১৩ লাখ ১৩ হাজার ১৩২ পাই।
তিনি বলেন, টাকা বড় বিষয় নয়, বীমায় আবৃত থাকলে রিক্স কভার হয়, ভবিষ্যৎ যে কোন অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক লাভের সুযোগ থাকে। আমার মতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বীমা থাকা প্রয়োজন। ন্যাশনাল লাইফের মতো প্রত্যেক কোম্পানি সেবা দিতে পারলে দেশের বীমা শিল্প এগিয়ে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191