বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বে রফিকুজ্জামান

  |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বে রফিকুজ্জামান

অর্থবিজ প্রতিবেদক :
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুজ্জামানকে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
রফিকুজ্জামান দীর্ঘদিন ধরে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোম্পানি সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
মো. রফিকুজ্জামান ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মধ্য দিয়ে বীমা পেশায় তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে। তিনি হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191