শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

  |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

অর্থবিজ প্রতিবেদক :
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান। তিনি ব্যাংকে ২৭ মার্চ যোগদান করেছেন। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শাফিউজ্জামান এর আগে ব্যাংক এশিয়ায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার ছিলেন। এ সময়ে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্যাংকিং ও আর্থিক খাতে ৩১ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ শাফিউজ্জামান ১৪ বছর তিনি ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের আধুনিকীকরণ ও সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবনে অনন্য ভূমিকা রেখেছেন এবং তার গতিশীল নেতৃত্ব ব্যাংকিং খাতে প্রশংসিত হয়েছে।
শাফিউজ্জামান ১৯৯৪ সালে তার পেশাগত জীবন শুরু করেন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড) এক্সিকিউটিভ হিসেবে। এরপর তিনি ওয়ান ব্যাংক পিএলসি-তে ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং গতিশীল নেতৃত্ব, মার্কেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক অপারেশনে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191