শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

  |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অর্থবিজ প্রতিবেদক :
শেয়রবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লিন্ডে বিডি, বিএটি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লোহয়েছে১ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩৪ টাকা ৬৩ পয়সা।
বিএটি বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লোহয়েছে মাইন্সা ১৭ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি : কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ৮৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ১৭ টাকা ৫৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ২৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৩৮ পয়সা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৫ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191