বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিকিউরিটিজ আইন লঙ্ঘন : পুঁজিবাজারে তানিয়া ও মাহবুব ৫ বছরের জন্য নিষিদ্ধ

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

সিকিউরিটিজ আইন লঙ্ঘন : পুঁজিবাজারে তানিয়া ও মাহবুব ৫ বছরের জন্য নিষিদ্ধ

অর্থবিজ প্রতিবেদক :
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে পুঁজিবাজর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলো গুরুতর লঙ্ঘনের অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত ১০ জুলাই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে।
বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারের কর্মকাণ্ড রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলোর গুরুতর লঙ্ঘন করেছে। এই অধ্যাদেশের আরো লঙ্ঘন ঘটাতে পারে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নকে বিরূপভাবে প্রভাবিত করছে ও করবে। যেহেতু কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আদেশে আরো উল্লেখ করা হয়েছে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারকে এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যে কোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে। কমিশন বর্তমান বাজার মধ্যস্থতাকারী এবং ভবিষ্যতের যেকোনো মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি বা ভবিষ্যতের তালিকাভুক্ত কোম্পানি এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের তত্ত্বাবধানে থাকা অন্য যেকোনো ব্যবসায়িক সত্তাকে উক্ত সময়ের জন্য যেকোনো দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191