বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন কমিশনার সাইফুদ্দিন

  |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

বিএসইসির নতুন কমিশনার সাইফুদ্দিন

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মঙ্গলবার (২৯ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ—কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) মোতাবেক তার যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর মেয়াদে কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। চিঠিতে উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191