বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১৭৭ কোটি টাকা

  |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১৭৭ কোটি টাকা

অর্থবিজ প্রতিবেদক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন ছাড়িয়েছে ১১৭৭ কোটি টাকা। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক দডিএসইএক্স’ ৬৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ডিএসইএস ৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৮ টির, কমেছে ১১৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৪ টি কোম্পানির বাজারদর।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191