শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে বতর্মান সম্পর্কে দেশের অর্থনীতিতে কোন পড়বে না : অর্থ উপদেষ্টা

  |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

ভারতের সঙ্গে বতর্মান সম্পর্কে দেশের অর্থনীতিতে কোন পড়বে না : অর্থ উপদেষ্টা

অর্থবিজ প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্কের কারনে দেশের অর্থনীতিতে তেমন কোন পড়বে না ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।
এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কি না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক।
অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড় সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে এটাই কমপ্লিটলি অ্যাপ্রোপিয়েট। এ ধরনের অ্যাকশান কেউ যদি শুরু করে তাহলে রিয়েকশান হবে।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটা ক্রিয়া, আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি, আমি মনে করি সেটা প্রপার রেসপন্স। এছাড়াও বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদের রেসপন্স অ্যাপ্রোপিয়েট। এটা ওদেরকে ইন্ডিয়ানদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছে এটা উচিত না। আমি মনে করি যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191