শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

  |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

অর্থবিজ প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয়। তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়।
আজ শনিবার (১০ জানুয়ারি) সিরডাপে ব্যাংকিং অ্যালমানাকের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এটাই বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতিও কমানো সম্ভব নয়।’
অনুষ্ঠানে অর্থসচিব মো. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191