শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

  |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব কেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
আজ রবিবার (১১জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলেন সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে রবিবার সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।”
মাইকেল মিলার প্রধান উপদেষ্টাকে অবহিত করেন, “খুব দ্রুতই বড় একটি প্রতিনিধি দল পাঠাবে ইইউ।”প্রধান উপদেষ্টা জানান, সরকার নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191