শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অর্থবিজ প্রতিবেদক :
অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক পিএলসি থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ১৫ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “চার্জশিটের ২৬ আসামির মধ্যে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ২৫ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।”
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সাবেক সহকারী পরিচালক মোছাম্মৎ ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, সাবেক এমডি ও সিইও আবদুছ ছালাম আজাদ, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদলসহ আরও কয়েকজন।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে জাল রেকর্ড তৈরি করে ২২টি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। আত্মসাতের মোট পরিমাণ সুদ-আসলে প্রায় ১,১৩০ কোটি ১৯ লাখ টাকায় পৌঁছেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191