শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৮ শতাংশ

  |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৮ শতাংশ

অর্থবিজ প্রতিবেদক :
জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশে। আগের মাস ডিসেম্বরে এই হার ছিল ৮.৪৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার (৮ জানুয়ারি) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৭.৬৭ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ডিসেম্বরে এই খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯.২৬ শতাংশ, জানুয়ারিতে তা কমে হয়েছে ৯.০৪ শতাংশ।
শীতকালীন সবজির ভরপুর মৌসুম থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমায় শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। শহরে সার্বিক মূল্যস্ফীতি ডিসেম্বরে ৮.৫৫ শতাংশ থাকলেও জানুয়ারিতে তা বেড়ে ৮.৫৭ শতাংশে দাঁড়িয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৬১ শতাংশ, যা আগের মাসে ছিল ৭.৮৭ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৮.৯৯ শতাংশ থেকে কমে ৮.৫৪ শতাংশে নেমেছে।
গ্রামাঞ্চলেও মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। জানুয়ারিতে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ৮.৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরে ছিল ৮.৪৮ শতাংশ। একই সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭.৬৭ শতাংশ থেকে বেড়ে ৮.১৮ শতাংশে পৌঁছেছে।
মূল্যস্ফীতির হার বাড়লেও মানুষের আয়ের বৃদ্ধি সে তুলনায় খুবই সীমিত। বিবিএসের তথ্যে দেখা যায়, সাধারণ মজুরি সূচক ডিসেম্বরের ৮.০৭ শতাংশ থেকে জানুয়ারিতে সামান্য বেড়ে ৮.০৮ শতাংশ হয়েছে। কৃষি খাতে মজুরি সূচক কমে ৮.১২ শতাংশে নেমেছে। শিল্প খাতে মজুরি সূচক বেড়ে হয়েছে ৭.৯৮ শতাংশ। সেবা খাতে মজুরি সূচক ৮.২৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191