বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ

  |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ

অর্থবিজ প্রতিবেদক :
‘জাতীয় নারীশক্তি’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে । এটি ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দলের নেতারা।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির বেশ কয়েকজন নারী নেতা।
সংগঠনটির নেতৃত্বে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে।
অনুষ্ঠানে ফরিদা আখতার বলেন, নারীদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে জাতীয় নারীশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে মনোনয়ন না দিয়ে যোগ্য ও দক্ষ নারীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশে নারীবান্ধব পরিবেশের ঘাটতির কারণে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির অনেক নারী রাজনীতিতে সক্রিয় হতে পারেননি। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি নিজস্ব কাঠামো ও পরিকল্পনা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191