
| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের বিপরিতে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী ১০ জনের নাম চূড়ান্ত করেছে| সংসদে ৬৮টি আসনের বিপরীতে জামাতের সংরক্ষিত নারী আসন ১১ টি| এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি| দু’একদিনের মধ্যে বাকি ১ জনের নামও চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে বলা হয়েছে|
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, বাকি একজনসহ ১১ জনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে|
চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু|
এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে| দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে|
দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে|

Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


