শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক মরহুম রেদওয়ান পাটোয়ারীর মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট অনুষ্ঠিত এ সভায় মরহুম রেদওয়ান পাটোয়ারীর স্ত্রী বিউটি আক্তারের হাতে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন জেনিথ ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সংগঠন প্রধান মো. সাইফুল ইসলাম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মেঃ শাহাদাৎ হোসেন, সমাজসেবক মো. ফরিদ উদ্দিন মৃধা, কুড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান মৃধা, সহকারী প্রধান শিক্ষক মো. মাসুদ রানা, ঢাকা ওয়াসার কর্মকর্তা মো. আতাউল করিম, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, মো. শিশির মোল্লাসহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা রাবেয়া আক্তার। এতে জেনিথ ইসলামী লাইফের প্রায় শতাধিক বাছাই করা উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
সভায় বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং সাধারণ মানুষের কাছে বীমার সুফল পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মরহুম রেদওয়ান পাটোয়ারী বছরে ২৪ হাজার টাকা কিস্তিতে একটি জীবন বীমা পলিসি গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুর পর ওই পলিসির আওতায় তাঁর পরিবারকে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা মৃত্যুদাবি পরিশোধ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191