
| রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ থেকে ১৩ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে| কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ২০ দশমিক ৮৩ শতাংশ কমেছে| দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ এবং তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১৬ শতাংশ|
ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্টরন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, বিআইএফসি, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সান লাইফ ইন্স্যুরেন্স|

Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


