
| মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেট্রো প্রজেক্টে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. কিশোর বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন একক ব্যবসা বিভাগের প্রধান ও ডিএমডি (উন্নয়ন) আবদুল মান্নান সরকার, মেট্রো প্রজেক্টের ডিএমডি মো. জাহিদুল আলম ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নয়ন, কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


