
| মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৫আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ১ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, ফু-ওয়াং ফুডস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, আমরা নেটওয়ার্ক লিমিটেড, রানার অটোমোবাইলস এবং ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


