শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

  |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক| আর্থিক কোম্পানি আইন অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে| প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চলমান সঙ্কটের মধ্যে এই নিয়োগ দেয়া হলো|
গত ১৬ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালকসহ চারজন একযোগে পদত্যাগ করেন| এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক উত্তরা ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করে |
উল্লেখ্য, উত্তরা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম ও শাসন সংকটে জর্জরিত| ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দিয়েছিল| বিশেষ অডিটে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে| ২০১৯ সালের আর্থিক ফলাফল ১১৮ কোটি টাকা মুনাফা থেকে সংশোধন করে ৩১০ কোটি টাকা লোকসান দেখানো হয়|
বর্তমানে প্রতিষ্ঠানটির ২০২২-২০২৫ সালের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি| নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে |

Facebook Comments Box
advertisement

Posted ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191