
| বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে| দেশের মাইক্রোএন্টারপ্রাইজসমূহে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ত্বরাšি^ত করার জন্য এই চুক্তি করা হয়েছে|
বাংলাদেশ ব্যাংক ভবনে এ চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস& ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের| এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান ও পরিচালক মো. জবদুল ইসলামসহ এসএমইএসপিডি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ| পিকেএসএফ’র পক্ষে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
দেশের কর্মসংস্থান বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ-এর মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার এ বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে| গ্রামীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য হতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও যুব উদ্যোক্তাদের ক্ষমতায়ন, গ্রামীন অর্থনীতিকে শক্তিশালীকরণ, বিদ্যমান ক্ষুদ্র ব্যবসার সম্প্রাসারণ এবং ক্ষুদ্র উদ্যোগসহ এর ফরোয়ার্ড-ব্যাকওয়ার্ড সংশ্লিষ্ট ভ্যালু চেইনে অংশী উদ্যোগসমূহের সম্প্রসাণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে| এ কর্মসূচিটি মূলত আর্থিক পরিষেবা প্রদান, ব্যবসাগুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এই তিনটি মূল উপাদানের সমš^য়ে বাস্তবায়িত হবে|
মাইক্রোএন্টারপ্রাইজ খাতে ২ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির জন্য পিকেএসএফ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছসমূহের বিকাশে কাজ করবে| মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল (ৎবাড়ষারহম ভঁহফ) হিসেবে পরিচালিত হবে| এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে, যা দেশের মাইক্রোএন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


