বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

  |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় এশিয়াটিক ল্যাবরেটরিজ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩৫ কোটি ৪২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৪২ লাখ ৩৩ হাজার টাকার। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৯৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। ২২ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইস্ক্রিম। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মালেক স্পিনিংয়ের ২১ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা, গোল্ডেন সনের ২১ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালের ১৬ কোটি ১ লাখ ১ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ১৫ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ১৫ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা এবং আইটিসির ১৪ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191