বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

  |   বুধবার, ০১ মে ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

৩০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অর্থবিজ ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি প্রথম এবং কিছু কোম্পানি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ইউনাইটেড পাওয়ার জেনারেশন : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ১৩ টাকা ২২ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে ১৪ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৪৫ পয়সা।
আরএন স্পিনিং মিলস: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ০৯ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৮ পয়সা।
বিডি থাই ফুড: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৮ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৬১ পয়সা।
ওয়াটা কেমিক্যালস : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ৯৬ পয়সা।

ড্যাফোডিল কম্পিউটারস : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫১ পয়সা।
কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৭ পয়সা। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫০ পয়সা।
একমি পেস্টিসাইড লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ১৭ পয়সা আয় হয়েছিল। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ০৭ পয়সা আয় (ইপিএস) হয়ে ছিলো । হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ০৭ পয়সা, যা আগের বছর মাইনাস ২ টাকা ৯০ পয়সা ছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ০৮ পয়সা।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৭ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৫২ পয়সা। যা আগের বছর ৪ টাকা ৪৯ পয়সা নেগেটিভ ছিলো।
এস.এস. স্টিল লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ১৯ পয়সা।
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৬৭ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪০ পয়সা লোকসান হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৮ পয়সা।
গোল্ডেন সন লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ টাকা পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১৩ পয়সা সমন্বিত লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫৬ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৭ পয়সা।
ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৬ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৫৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৫৯ পয়সা।

ইউনিলিভার কনজুমার কেয়ার : ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ১৬ টাকা ৭২ পয়সা।
এমএল ডাইং : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ০৭ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ২২ পয়সা।
ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড : ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর লোকসান ছিলো ১৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৭০ পয়সা লোকসান হয়েছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ১১ পয়সা।
ঢাকা ডাইং: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০৫ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৯৭ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ০১ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ১২ পয়সা।
আরডি ফুড: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৮০ পয়সা।

প্যাসিফিক ডেনিমস : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৩ পয়সা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০৫ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ০৭ টাকা ১০ পয়সা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১০ পয়সা, যা আগের অর্থবছরে ১৬ পয়সা ছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৬৪ পয়সা।
তসরিফা ইন্ডাস্ট্রিজ: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত বছর একই সময়ে ৩৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৯৮ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৯৩ পয়সা।
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে ১৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৭৭ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮০ টাকা ৪৯ পয়সা।
সি পার্ল বিচ রিসোর্ট: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৩ টাকা ৮২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ: সমাপ্ত (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১২ টাকা ০৫ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় মূল্য ছিল ২৬ টাকা ৮৭ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল মিলস: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৬৪ পয়সা।
জিবিবি পাওয়ার: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৬২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৮০ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ০৭ পয়সা।
সিভিও পেট্রোকেমিক্যাল : গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ২ টাকা ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে যা ৬০ পয়সা লোকসান হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ২০ পয়সা।
বিডিকম অনলাইন : ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪০ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৬৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭০ পয়সা।
সায়হাম টেক্সটাইল: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৭ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৪ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৭৭ পয়সা লোকসান হয়েছিল।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ৩৬ পয়সা।
এইচ আর টেক্সটাইল: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৫ টাকা ৮৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ২ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩৩ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191