
| সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের দেওয়া এক বিবৃতিতে আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।
লিখিত বিবৃতিতে বলা হয়, সরকার তাদের সব দাবি মেনে নেয়ায় আন্দোলনের সব দাবি প্রত্যাহার করে নেয়া হলে। এতে আরও বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এ সময় রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। বিবৃতিতে এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানানো হয়। তারা বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার , ইতিমধ্যে সরকার সে দাবি পূরণ করেছে।’ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহবান জানান।

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


