
| সোমবার, ০৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 106 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
রাজধানীর সব সড়কে মিছিল নিয়ে উল্লাস করছেন লাখো মানুষ। আজ সোমবার তিন টার পর রাজধানীর শাহবাগ মোড় অভিমুখি সকল সড়কে জনতার ঢল নামে। সকালে নগরীর যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, কেন্দ্রীয় শহীদ মিনার মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ। আন্দোলনকারি ছাত্ররা বিভিন্ন সড়ক পয়েন্টে সমবেত হতে থাকে। পরে বেলা দুইটার পর থেকে মানুষ রাস্তায় নামতে শুরু করে।
এর আগে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দুপুর ২টায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। আইএসপিআর থেকে সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়। তবে রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করে তিনি তিনটার পর বক্তব্য দেন। তার বক্তব্যে বলা হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির সাথে আলাপ কওে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এর পর নগরবাসী ঘর থেকে বের হয়ে আসেন। শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিতে থাকেন দুপুরের দিকে। সবাই স্লোগান দিতে থাকে, বিভিন্ন জায়গা থেকে সেখানে দল বেধে মানুষ আসতে থাকে। ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে ২টার দিকে জানা যায়।
রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসে আন্দোলনকারীদের একটি বড় মিছিল। সেখানে শিক্ষার্থী-অভিভাবক ছিলেন। মিরপুরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন। পরে তারা ফার্মগেটের দিকে এগিয়ে আসতে থাকেন।

Posted ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


