বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

  |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

অর্থবিজ ডেস্ক :
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করলেন । রাষ্ট্রপতির কাছে আজ বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সে সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191