বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

  |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. ইউনূস থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

অর্থবিজ প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আজ সন্ধায় তিনি দায়িত্ব নিবেন। নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে বিদেশ থেকে দেশে এসে পৌছেছেন।
ভবনটি সাজানো গোছানোর কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ভবনের চারপাশের সীমানা প্রাচীরের গাছের ঝুল কাটা হচ্ছে। একজন পরিচ্ছন্নতা কর্মী গণমাধ্যমকে বলেন, ‘দেশের সরকারপ্রধানের জন্য ঠিক করা হচ্ছে। আমরা মাঠের ঘাস কেটেছি, গাছগাছালি পরিষ্কার করছি। এখানে উনি থাকবেন, সেইভাবে প্রস্তুতি কাজ হচ্ছে।’ ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর ২টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বে পালনকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনেই থেকেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191