বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

  |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

প্রধান উপদেষ্টা পদে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
অর্ন্তবর্তীকালীন সরকারের শপথ গ্রহনকারি অন্যান্য উপদেষ্টারা হলেন- অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়, চিন্তাবিদ, লেখক ও গবেষক আ ফ ম খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম বীর প্রতীক।
ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191