শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান

  |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর  থেকে সারাদেশে যৌথ অভিযান

অর্থবিজ প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ জানান ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা।
বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ। তবে সে সংখ্যাটাও খুবই নগণ্য। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দেয়।
দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কও দেখা দেয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০০ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191