শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী অবশেষে পদত্যাগ করছেন

  |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী অবশেষে পদত্যাগ করছেন

অর্থবিজ প্রতিবেদক :
অবশেষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী অবশেষে পদত্যাগ করছেন । এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজকের মধ্যেই তার পদত্যাগ পত্র জমা ও গৃহীত হবার কথা রয়েছে। মন্ত্রণালয় সূত্রে এ খবরের সত্যতা জানা গেছে । খুব শিগগির উপযুক্ত কাউকে এ পদে নিয়োগ দেয়া হবে।
সূত্রটি জানিয়েছে, আইডিআরএ চেয়ারম্যান পদ থেকে জয়নুল বারী পদত্যাগ করবেন। যেহেতু তিনি পদত্যাগ করবেন তাই নতুন চেয়ারম্যান নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে আইডিআরএ নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে।
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তাকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। তবে মেয়াদ পূর্ণ করার আগেই তাকে নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যানের পদ ছাড়তে হচ্ছে।
বিসিএস ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জয়নুল বারী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর তার সরকারের সুবিধা ভোগিদের অনেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আইডিআরএ’র চেয়ারম্যানেরও পদত্যাগ করার দাবি উঠে। তবে তিনি এতোদিন পদত্যাগ করেন নি। অবশেষে আজ পদত্যাগ করলেন। জানা গেছে একজন সাবেক সচিবকে এ পদে নিয়োগ দেয়া হচ্ছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191