শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার

অর্থবিজ প্রতিবেদক :
অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছিল মোট ২৪০ কোটি বা ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি ছিল তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশে প্রবাসী বেড়ছে । কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা আজ রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ। ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে দেশে ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। শুধু সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191