
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা উন্নয়ন সভা রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ নান্নু মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির সিইও বি এম ইউসুফ আলী ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করেন ।

Posted ৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


