বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেস্ট সিইও কাজিম উদ্দিন ও সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

  |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   84 বার পঠিত

বেস্ট সিইও কাজিম উদ্দিন ও সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

অর্থবিজ ডেস্ক :
বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।
কোম্পানিটিকে ‘সাসটেইনেবল ইন্সুরেন্স কোম্পানি স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে বীমা খাতের বেস্ট সিইও অব দ্য ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এ সংস্থাটি।
২০ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ড দু’টি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ। ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড অর্জন এবং দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191