
| রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 109 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেছেন, বীমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বীমা। কিছু বীমা কোম্পানি সময়মতো বীমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এর নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন ।
বীমা খাতের রিপোর্টারদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরম (আইআরএফ) এর সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ রোববার ২৯ ৯ডিসেম্বর) এই মন্তব্য করেন।
কাজিম উদ্দিন বলেন, বীমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বীমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বীমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে। আইআরএফ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ার।

Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


