বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেকে কেটে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

কেকে কেটে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অর্থবিজ ডেস্ক :
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কেক কেটে ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে কোম্পানির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলেক্ষে ৬ জানুয়ারি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার স্কাউট ভবন কার্যালয় থেকে সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। এতে যোগদেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগন। ২০০০ সালের ৬ জানুয়ারি প্রগ্রেসিভ লাইফের আনুষ্ঠানিক ব্যবসায়িক যাত্রা শুরু হয়।
পরে দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন বলেছেন, ২০২৪ সালে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪০ কোটি টাকার বীমাদাবি পরিশোধ করেছে।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী। তিনি বলেন, ২৫ বছর আগে যে লালিত স্বপ্ন নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এই প্রতিষ্ঠান তৈরি করেছে আমরা তা সমুন্নত রেখে এগিয়ে নিয়ে যাবো। তিনি সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ড. জামিল শরিফ ও সাবেক উদ্যোক্তা পরিচালক প্রদিপ সেন।
সভাপতির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন বলেন, দেশব্যাপী প্রগ্রেসিভ লাইফের ৩২টি জেলা/বিভাগীয় অফিসে একযোগে আমাদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে; যা আমাদের জন্য গর্বের বিষয়। ২০২৫ সাল প্রগ্রেসিভ লাইফ ২৫তম বছরে। এ বছর আমাদের ঘুরে দাঁড়ানোর বছর।
তিনি কোম্পানিকে দেশের শীর্ষ বীমা কোম্পানিতে পরিণত করারা আশা ব্যক্ত করেন। তিনি জানান, ২০২৪ সালে আমরা প্রায় ৪০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছি। এরমাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সারা দেশে ১২০০ উন্নয়ন কর্মী নিয়োগ দিয়েছি এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি। বীমা খাতে দক্ষ কর্মী তৈরিতে প্রগ্রেসিভ লাইফ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী , সিনিয়ৱ ডিএমডি শাহজাহান আজাদী,কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মনসুর,সিনিয়ৱ ডিএমডি জসীম উদ্দিন প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191